ঢাকা বৃহষ্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ায় চাটমোহরে যুবক গ্রেফতার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৪:৪৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়ায় আতিকুর রহমান সাগর (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আতিকুর রহমান সাগর নিজেই থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মণ্ডলের ছেলে।

জানা গেছে, আতিকুর রহমান সাগর বুধবার তার Atequr Rahaman Sagor নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননাকর দুটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার শাস্তি দাdh করেন।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামে এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার কাছে অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তিনি জানান, ইসলাম নামে এক ব্যক্তির কাছে রয়েছে। এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাই। আতিকুর রহমান সাগরকে থানায় সোপর্দ করতে বলি এবং ইসলামের দোকানে অবস্থান করি। আনুমানিক ২০ মিনিট পর ইসলাম আমাদের জানান আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার কথা শুনেছি। তবে গ্রেফতার হয়েছে কিনা তা জানি না।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

শ্যামনগরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

বাম্পার ফলনেও হাসি নেই, ন্যায্য দাম না পেয়ে বিপাকে বকশীগঞ্জের আলুচাষি

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

কুমিল্লায় পৃথক অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু