ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন কলেজছাত্রের মৃত্যু


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:৩

গলায় ফাঁস দিয়ে পটুয়াখালীর দুমকিতে মো. মারুফ (১৭) নামে মানসিক ভারসাম্যহীন এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরগরবদি এলাকার ফয়জর হাওলাদারের তৃতীয় ছেলে মারুফ নিজ বসতঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার আজিজ আহম্মেদ কলেজের বিএম শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

মৃত মারুফের ভাই রিফাত বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। হয়তো এজন্যই আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা। 

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ দৈনিক সকালের সময়কে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস