চৌগাছায় নেশার টাকা না পেয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে কোরআনে আগুন
যশোরের চৌগাছায় মায়ের সাথে ঝগড়া করে ঘরে থাকা কোরআন শরিফ আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ এক মাদকাসক্ত ও ভবঘুরে যুবককে আটক করেছে। আটক মাদকাসক্ত মাসুদ হোসেন (২৪) উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামপুর গ্রামের মৃত আ. রশিদের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাকালে ওই যুবকের নিজ বাড়িতে এ ঘটান ঘটে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ হোসেন পূর্বে পেশায় একজন ট্রাকচালক ছিল। ওই সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। পরে ট্রাকচালকের পেশা পরিবর্তন করে ব্যাটারিচালিত ভ্যান কিনে নিজ এলাকায় চালাতে থাকে। কিছুদিন পর ওই ভ্যানটিও বিক্রি করে শুধু মাদক সেবনের কারণে। মাদকাসক্ত হওয়ায় ফলে তার চলাফেলা অনেটাই অস্বাভাবি হয়ে যায়। এক সময় ভবঘুরে জীবনযাপন করতে থকে।
বৃহস্পতিবার সকালে মাদকের টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘরে থাকা কোরআন শরিফ উঠানে নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাসুদ হোসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, নেশার টাকা জোগাড় করতে না পেরে মায়ের কাছে টাকা চাওয়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে মাসুদ। এমনকি মায়ের গায়ে সে হাতও দেয়। এ সময় তার মা বলেন, আল্লাহ তোর এমনন আচারণ সহ্য করবে না। এমন কথা বলামাত্রই ঘরে থাকা কোরআন শরিফ বাইরে এনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে এবং মায়ের সাথে অসদাচারণ করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে তাকে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান