চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে অনেক খুশি হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্যচর ও জেল্লাপাড়া এলাকায় পানি বন্দীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, মিডিয়া ও সাংস্কৃতিক সেক্রেটারি অ্যাড. মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
আর্থিক সহায়তা প্রদানকালে অতিথিরা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে থাকে। আগামীতেও মানুষের পাশে থাকবে।
আর্থিক অনুদান প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার