ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:৪৮

মাগুরার শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টো্বর) সন্ধ্যায় শালিখা উপজলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের মৃত কুমারেশের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) এবং  মৃত কালীদাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পাটভাড়া বিলে ডিঙি নৌকাযোগে (তালের ডোঙা) মাছ শিকার করতে যায় কনক, রামপ্রশাদ, কমলেশ ও কমলেশের ৮ বছরের শিশুপূত্র দিপায়নসহ মোট চারজন। পরে বিলের মধ্যে ঝড় শুরু হলে রামপ্রসাদ ও ৮ বছরের শিশুপূত্র দিপায়ন সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নিখোঁজ থাকেন কমলেশ ও কনক বিশ্বাস। পরে খোঁজাখুজি করে ওই দিন রাতে কনকের লাশ উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কমলেশের উদ্ধার করা হয়। 

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাযোগে দুই মৎস্যজীবী বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে মাছ শিকার করতে গিয়ে নিহত হয়েছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা