চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
যশোরের চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খানকে সাথে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ প্রথমে চৌগাছা পৌর এলাকায় ঋষিপাড়া শ্রীশ্রী রাজেশ্বরী দুর্গামন্দির পরিদর্শন করেন। মণ্ডপে পৌঁছলে সভাপতি স্বপন কুমার দাস তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর তারা পৌর এলাকার সকল পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি উপজেলার বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শনে যান।
এ সময় চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সাবেক মেম্বার গোবিন্দ কুমার রাহা, আব্দুল মুজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মইনুদ্দিন, যুবনেতা মনিরুল ইসলাম, ফারুক হোসেন, বিএম মিঠু, হৃদয় খান, আহমেদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসীমউদ্দীনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান