লোহাগড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করল গণ অধিকার পরিষদ
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাবেক সদস্য সচিব মোহাম্মদ জামাল খানের নেতৃত্বে জেলা শাখার সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় নেতাকর্মীরা সকলের মাঝে দলের লিফলেট বিতরণ করেন এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পূজা উদযাপনের জন্য শুভেচ্ছা জানান। এ সময় পোল্লাত ঘোষ, মনিরুল মোল্লা, আকিকুর খান, মাইনুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফা মোল্লাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং ভিপি নুরুল হক নুরের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেয়া হয়। সংগঠনটি সব ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে কাজ করছে এবং সকল ধর্মীয় অনুষ্ঠানকে সম্মানের সঙ্গে উদযাপনের ওপর গুরুত্বারোপ করছে।
পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে গণ অধিকার পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে আরো জোরালো করেছে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার