পূর্বধলায় নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও
নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে নেত্রকোনার পূর্বধলায় ৪৯টি পূজামণ্ডপে চলছে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। পর্যায়ক্রমে ঘুরেফিরে নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদ উল্লাহ ভূঁইয়া, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৯টি পূজামণ্ডপে ২৪ হাজার ৫০০ কেজি চাল বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহস্পতিবার মহাসপ্তমীর দিন পর্যন্ত কোনো ধরনের সমস্যা না থাকার কথা জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
ইউএনও, সেনা অফিসার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ৪৯টি পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব। ১১টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ১০টি মণ্ডপ শুধু হোগলা ইউনিয়নে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মণ্ডপকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত দুটি পূজামণ্ডপে দুই মেট্রিক টন চাল এবং আটটি পূজামণ্ডপে সাড়ে সাত হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে উৎসব পালন নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। গুরুত্ব অনুসারে প্রত্যেকটি মণ্ডপ পাহারার দায়িত্বে থাকবেন ৬-৮ জন আনসার সদস্য, ১-২ জন পুলিশ সদস্য ও ৪-৫ জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।
এছাড়া নিরাপত্তার পরিস্থিতি জানতে ঘুরে ঘুরে সবগুলো মণ্ডপ পরিদর্শন করছেন ইউএনও, এসিল্যান্ড, সেনা অফিসার ও ওসি। তারা প্রত্যেক পূজামণ্ডপের কমিটির সাথে কথা বলে সার্বক্ষণিক সকল বিষয় সমন্বয় করছেন। পূজামণ্ডবগুলো পরিদর্শন করছেন ইউনিয়ন/উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নিরাপত্তা রক্ষার্থে কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও।
পূর্বধলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায় বলেন, বুধবার আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়েছে। এখন পর্যন্ত সর্বদিক দিয়ে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন সর্বক্ষণ আমাদের খোঁজখবর রাখছে। সরকার আমাদের আর্থিক সহায়তা করেছে। ১৩ অক্টোবর রবিবার বিসর্জন পর্যন্ত আমরা প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
T.A.S / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ