ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে বজ্রপাতে একজন নিহত, আহত ২


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১২:১৪

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরীর থানার ওসি মো. মকবুল হোসেন। বজ্রপাতে নিহত ব্যক্তি খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানবীর মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তানবীরসহ তিনজন পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে ঝড়-বৃষ্টিবিহীন প্রচুর বজ্রপাত হয়। আর ওই বজ্রপাতে তানবীরসহ তিনজন গুরুতর আহত হন। পাশের নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহালম মিয়া (অ. দা.) নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

T.A.S / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত