শালিখা থানার নবাগত ওসি ওলি মিয়া
মাগুরার শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. ওলি মিয়া। বুধবার (৯ অক্টোবর) তিনি যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইন্ভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।
জানা গেছে, শালিখা থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের বদলিজনিত কারণে পদটি শূন্য হয়। ওই শূন্যপদে যোগ দিলেন মো. ওলি মিয়া। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শালিখা থানা পুলিশ।
মো. ওলি মিয়া রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। ফরিদপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
নবাগত অফিসার ইনচার্জ ওলি মিয়া বলেন, আমি জেনেছি শালিখা উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। আর তাই এই এলাকার মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমি বদ্ধপরিকর। শালিখা উপজেলার সর্বস্তরের মানুষকে আইনি সহায়তা দেয়ার পাশাপাশি এটিকে একটি মডেল উপজেলায় পরিণত করতে নিবেদিত থাকব।
জামান / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল