শরীয়তপুরে ইলিশের দাম শুনে পালাচ্ছে ক্রেতারা
ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ করে বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে। শরীয়তপুর জেলায় ইলিশ কিনতে বিভিন্ন আড়তে ছুটছেন ক্রেতারা। অন্যদিকে গত কয়েক দিন ধরে কমেছে ইলিশের সরবরাহ। জেলেদের জালেও ইলিশ ধরা পড়ছে আগের চেয়ে অনেক কম। তবে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন জেলেরা।
পদ্মা নদীর জেলে সরদার ইদ্রিস শেখ জানান, নদীতে কয়েক সপ্তাহ ধরে ইলিশ ধরা পড়ছে কম। এদিকে আবার দুর্গোৎসব শুরু হওয়ায় ইলিশের চাহিদা বেড়েছে অনেক। আড়তদারের চাহিদা অনুযায়ী ইলিশ শিকার করতে পারছি না আমরা।
পালেরচরের এক আড়তদার জানান, বাজারে ইলিশের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তের জন্য ইলিশ কেনা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ইলিশ মাছ সাধারণত উৎসবের সময় এবং বিশেষ উপলক্ষে মানুষের খাদ্যতালিকায় দেখা যায়। সাম্প্রতিক ইলিশের দাম ঊর্ধ্বমুখী কিন্তু সরবরাহ সংকটের কারণে এ মাছ এখন আর সাধারণ মানুষের পাতে দেখা যায় না তেমন একটা। এক সময় ইলিশ মাছ সাধারণ মানুষের কাছে সহজলভ্য ছিল, সেখানে এখন এটি যেন বিলাসিতার একটি বস্তুতে পরিণত হয়েছে।
জেলার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি সাইজের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে শুরু করে ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত। ৫০০-৬০০ গ্রামের ছোট সাইজের ইলিশও ১২০০-১৩০০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। ২৫০ গ্রাম সাইজের জাটকা ইলিশ কিনতেও গুনতে হচ্ছে কেজিপ্রতি ৫০০-৬০০ টাকা। বড় ইলিশ তো দূরের কথা, সবচেয়ে ছোট ইলিশ কিনতেও পকেটে টান পড়ছে ক্রেতাদের। বছরদুয়েক আগেও হাজার টাকার মধ্যে বড় সাইজের ইলিশ পাওয়া যেত। এখন দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, দাম এত বেশি যে, ইলিশের নাম শুনলেই এখন ভয় লাগে। ফারজানা আক্তার নামে এক নারী ক্রেতা জানান, ছেলে-মেয়ে ইলিশ খেতে চায় কিন্তু দামের কারণে কিনতে পারি না। অনেকক্ষণ ধরে বাজার ঘুরে দেখলাম ইলিশের দাম এত বেশি যে, মধ্যবিত্তের ক্রয় করা অসম্ভব। দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য জাটকা কিনে নিলাম। জাটকা তো বেচা-কেনা নিষেধ, তারপরও বেচা-কেনা বন্ধ হয়নি।
জেলে ও আড়তদাররা জানান, গত সাত দিন ধরে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। এদিকে দুর্গাপূজার কারণে ইলিশের চাহিদা অনেক বেড়েছে। আবার ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আসায় অনেকেই ইলিশ সংগ্রহ করছেন। শুক্রবার (১১ অক্টোবর) সুরেশ্বর ঘাটে পাইকারি বাজারে উন্মুক্ত ডাকে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। জালে মাছ কম ধরা পড়লেও দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন জেলেরা।
জামান / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার