ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় নয় শতাধিক ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ৩:১৭

খাগড়াছড়ির গুইমারার হাফছড়ির আকবরের দোকানের পশ্চিমে সাত শতাধিক ফলন্ত আমগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত্রে উক্ত বাগানের গাছ কাটা হয়। এছাড়া জসিমের দোকানের পশ্চিমে আরো দুই শতাধিক আমগাছসহ নয় শতাধিক আমগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

আম বাগানের মালিক হানিফ বলেন, বৃহস্পতিবার রাতে আমার বাগানের গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। শুক্রবার সকালে আমি বাগানে গিয়ে দেখি বাগানের সবগুলো গাছই কাটা। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম। একই ভাবে নওসর আলীর ১০০, হাফছড়ি জামে মসজিদের দুই শতাধিক, কাজী আবদুস সালাম মাস্টারের দুই শতাধিক আমগাছও কেটে ফেলা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল আমিন হালদার, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, গুইমারা থানার কর্মকর্তা, গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের প্রতিনিধি এবং উপজেলা বিএনপি এবং এলাকাবাসী।

উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী তারা জানান, গুইমারার শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক বিচার এবং ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত