ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মহম্মদপুরে বিশ্ব ডিম দিবস পালিত


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ৩:২৬

মাগুরার মহম্মদপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রংধনু ভেট অ্যান্ড এগ্রো কেয়ার ও ডিম ঘরের আয়োজনে দিবসটি পালন করা হয়। ডিম দিবসের এবারকার প্রতিপাদ্য ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।

১৯৯৬ সালে আন্তর্জাতিক ডিম কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ব ডিম দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিমের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকাল ১০টায় মহম্মদপুর হাসপাতাল রোড থেকে র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে আবার হাসপাতাল রোডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সাধারণ মানুষের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

এ সময় মহম্মদপুর উপজেলার খামারি, ভেটেনারি ডাক্তারসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত