খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ
প্রশাসনের নীরব ভূমিকাকে পুঁজি করে খাগড়াছড়ি-চট্টগ্রাম, ফেনী-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি, মানিকছড়ি-খাগড়াছড়ি, দিঘিনালা-বাঘাইছড়ি এবং খাগড়াছড়ি-পানছড়িসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধভাবে আবাসস্থল ও দোকানপাট নির্মাণ করে দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, এসব অবৈধ কাজের সাথে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের কিছু অসাধু কর্মকর্তারা জড়িত। গুইমারা উপজেলার হাতিমুড়া বাজারে দুই পাশে অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। উক্ত জায়গায় সড়ক ও জনপথের রাস্তার ওপর শামিয়ানা টাঙিয়ে কাঁচামাল বিক্রির প্রতিষ্ঠান তৈরি করেছে। গুইমারা বাজারের উপজেলা পরিষদের রাস্তার দুই পাশে অবৈধভাবে শামিয়ানা টাঙিয়ে মালামাল বিক্রিতে মেতে উঠেছে একটি ব্যবসায়ী মহল। এছাড়া গুইমারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কের পাশে দোকান (মটর গ্যারেজ) নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
গুইমারা উপজেলার ডাক্তারটিলা এলাকায়ও মহাসড়কের পূর্ব পাশে এক প্রভাবশালী ব্যবসায়ী পাকা দালান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। ঘরটি নির্মাণের কারণে বর্তমানে ফুটপাথ দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে সড়ক উন্নয়নের কাজ করার সময় এসব স্থাপনা বাধা হয়ে দাঁড়াবে। তাই এসব অবৈধ কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
এছাড়া খাগড়াছড়ি-ফেনী, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কসহ জেলার সব উপজেলার সড়কের দুই পাশে রয়েছে শত শত অবৈধ দখলদার। অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করার ফলে সড়ক দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। এসব স্থাপনা উচ্ছেদ করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
অন্যদিকে জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সাথেই মহাসড়কের দুই পাশ দখল করে ফার্নিচারের দোকান, ভাতের হোটেল, গ্যারেজসহ ঘরবাড়ি নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি দুষ্টচক্র। মোটা অংকের অর্থের বিনিমমে এদের সাথে প্রশাসনও জড়িত বলে গোপন সূত্রে জানা গেছে। বর্তমানে প্রশাসনের এসব কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করা না গেলে ভবিষ্যতে এরা আরো বেপরোয়া হয়ে ওঠার আশংকা রয়েছে।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের দুই পাশ ও খাল-বিল দখল করে এসব দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা নিয়মবহির্ভূত। প্রশাসনের নাগের ডগায় এমন অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে এলাকায় ছড়িয়েছে নানান তর্ক-বিতর্ক। তার ভেতর নতুন করে জালিয়াপাড়ায় একটি প্রভাবশালী মহল পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় মহাসড়কের পূর্ব পাশের খাল, রাস্তা ও ফসলি জমি ভরাট করে অবৈধ দখলদারিত্ব চালিয়ে দোকান নির্মাণে মরিয়া হয়ে উঠেছে।
খাল ও রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে দোকান ঘর নির্মাণকারীর সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, জায়গাটি আমি খাস হিসেবে দখল করেছি। বর্তমানে দোকানঘর নির্মাণের কাজ চলছে।
সম্প্রতি গুইমারার ব্রিজসংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণে মেতে উঠেছেন সুমন মজুমদার নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু হলে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থল পরিদর্শন করলে সুমন মজুমদার জায়গার কাগজ দেখান। কিন্তু তার দেখানো জায়গার কাগজের সাথে চৌহদ্দির কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সচেতন মহলের জোর দাবি, এই অবৈধ স্থাপনাগুলো অচিরেই সরিয়ে না নিলে যানবাহন চলাচলে অসুবিধা ও সড়ক দুর্ঘটনা বেড়ে যাবে। তাছাড়া এ ব্যপারে কোনো ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে এ ধরনের আরো অবৈধ স্থাপনা নির্মাণে কুচক্রী মহল উৎসুক হবে। প্রশাসনের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে গুইমারা স্থানীয় অফিসের সওজ বিভাগের কর্মকর্তা কাউসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অবৈধ স্থাপনার নির্মাণের বিষয়ে সরকার যে নির্দেশ দিয়েছে, তা বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের কর্মকার্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হবে।
বিষয়টি নিয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, স্থানীয় সড়ক ও জনপথের কর্মকর্তারা দায়িত্বে আছেন। তাদের এ বিষয় নিদের্শনা দেয়া হয়েছে। কাগজপত্র দেখে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান
নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও
সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর
ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন
প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত