সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে আহত ৪
মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহীসহ তিনজন এবং হেলোবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টবর) বেলা ১১টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ আইনালের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক জয়মন্টপ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. জাবেদ হোসেন (১৭), আরোহী ইদ্দত আলীর ছেলে মো. অন্তর মাহমুদ (১৮), মো. শাহিনুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (১৭) এবং হেমায়েতপুরের হেলোবাইকের চালক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল আরোহী তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মো. জাবেদ হোসেনের চাচা মো. আলাউদ্দিন বলেন, জাবেদ গুরুতর জখম হয়েছে। বাকিদের কেটেছিঁড়ে গেছে। তিনজনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
T.A.S / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন