সরকারি ছুটি ও দুর্গোৎসব উপলক্ষে কুয়াকাটায় বেড়েছে পর্যটকের আগমন
সরকারি ছুটি ও দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন বেড়েছে কুয়াকাটায়। হোটেল-মোটেলের রুম শতভাগ বুকিং হওয়ায় বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। প্রখর রোদ উপেক্ষা করে বিভিন্ন বয়সের পর্যটকের মিলনমেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সৈকত। হাজারো পর্যটক সমুদ্রে স্নান ও দর্শনীয় স্পষ্টে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।
পর্যটকের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে গতিশীল হয়েছে সৈকতসংলগ্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের কেনাকাটায় গতিশীল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে স্বস্তি প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দুই শতাধিক আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টের রুম শতভাগ বুকিং হয়ে গেছে। বাণিজ্যিকভাবে গতিশীল উঠেছে পর্যটননগরীর হোটেল বাণিজ্য। শীত মৌসুমের প্রথম দিকে দুর্গাপূজা উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের সামগ্রিক প্রস্তুতি রয়েছে।
কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, নানান বয়সের হাজারো পর্যটক তীরে আছড়ে পড়া নোনা জলের ঢেউয়ের সঙ্গে মিতালি করে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছেন। রোদ ও মেঘের প্রকৃতিতে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে একটু প্রশান্তির পরশ নিতে দেখা গেছে অনেককে। কেউ কেউ স্পিডবোট, ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছেন।
বয়স্ক পুরুষ-নারী ও শিশু পর্যটকরা সৈকতের ছাতার নিচে বেঞ্চে বসে তীরে আছড়ে পড়া ঢেউ উপভোপ করছেন। সৈকতের বালিয়াড়িতে ভেজা বালু দিয়ে পিরামিড তৈরি করে নিজেকে ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন নানা বয়সের পর্যটক।
টাঙ্গাইল থেকে আসা পর্যটক শিহাব আহমেদ বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সব সময় বিমোহিত করে। অনেক দিন ধরেই আসব আসব করে ভাবছিলাম। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসতে পারছিলাম না।
রাজশাহী থেকে আসা পর্যটক দম্পতি শারমিন জাহান ও লিমন জানান, আমরা ১০ জনের একটি পরিবার কুয়াকাটা এসেছি। সাগরের ঢেউয়ের মাঝে গোসল করতে তার খুব ভালো লাগে। সেজন্য সমুদ্রতীবর্তী এলাকাগুলোতে প্রায়ই ছুটে যাই। সমুদ্র ভ্রমণের প্রতি দুর্বলতা থাকায় মাঝেমধ্যেই চলে আসি কুয়াকাটায়।
সৈকতের জিরো পয়েন্ট এলাকার পাশাপাশি রাখাইনপল্লী, রাখাইন মহিলা মার্কেট, শ্রী মঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার, ঝাউবন, গঙ্গামতির লেক, গঙ্গামতিরচর, কাউয়ারচর, লাল কাঁকড়ার চর, কুয়া, লেম্বুরবন, আন্ধারনামিক নদীর মোহনা, চরবিজয়, ফরাতার বনসহ দর্শনীয় স্পটগুলোয় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন হাজারো পর্যটক। ঝিনুক মার্কেট, খাবার হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটননির্ভর ব্যবসা প্রতিষ্ঠাগুলোতে বেচাকেনাও রয়েছে চোখে পড়ার মতো।
সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী শাহাবুদ্দিন শিহাব বলেন, কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। বেচাকেনা ভালো হচ্ছে। এতদিন তেমন কোনো পর্যটকের দেখা মেলেনি কুয়াকাটায়। আমরা যারা ক্ষুদ্র ব্যবসায় রয়েছি তারা খুব খারাপ সময় পার করেছি। পর্যটক না আসায় কোনো বেচা-বিক্রিই ছিল না আমাদের। আশা করি সামনের দিনগুলোতে পর্যটক সমাগম হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ বলেন, দেশের চলমান যে কোনো অস্থিরতার প্রভাব সব সময়ই পড়ে পর্যটন নগরীগুলোতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। টানা দুই মাস তেমন কোনো পর্যটক কুয়াকাটায় না এলেও দুর্গোৎসব ও সরকারি ছুটি উপলক্ষে সন্তোষজনক পর্যটক এসেছেন কুয়াকাটায়। তবে পর্যটক সামনের দিকে আরো বাড়বে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর এবং সতর্ক অবস্থানে রয়েছে। সবগুলো স্পটে নিরাপত্তা জোরদার রয়েছে।
T.A.S / জামান
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ