জুলুমকারীরা আল্লাহর দরবারে আসামি - মুফতি আমির হামজা
জুলুমকারীদের কোনো ক্ষমা নেই তারা আল্লাহর দরবারে আসামি। আগামীর বাংলাদেশের সংবিধান হবে আল কুরআন। আর কুরআনের শাসন ছাড়া দেশে শান্তি-শৃংখলা, সংহতি, ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব না।
শুক্রবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক মুফতি আমির হামজা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ৫৩ বছর অনেক শাসকের শাসন আমল দেখেছি। আগামীর বাংলাদেশে কুরআনের শাসন দেখতে চাই।
এ সময় মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবি এম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন আহমেদ প্রমুখ। এ সময় দল মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ