উখিয়ায় অসহায় এক বিধমা মহিলার আকুতি, ফিরে পেতে চাই জবর দখলকৃত বসতভিটা
উখিয়ার রাজা পালং ইউনিয়নের তুতুর বিল গ্রামের বিধবা অসহায় মহিলা মোবারেকা বেগমের একমাত্র আশ্রয়স্থল বসতভিটা প্রভাবশালীর হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। কেউ সমাধানের জন্য এগিয়ে আসছে না বরং প্রতিনিয়ত এই দরিদ্র পরিবারকে অন্যত্র চলে যাওয়ার জন্য উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমন অভিযোগে তুলে ভুক্তভোগীর পরিবার পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিধবার বসত ভিটাটি কুক্ষিখিত করার জন্য লোলুপ দৃষ্টি পড়ে প্রভাবশালীদের। এর ধারাবাহিকতায় গত ২২ /৩/২০২৪ ইং গভীর রাতে চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রসজ্জিত হয়ে অনুপ্রবেশ করে ঘেরা টেংরা ভাঙচুর করে বসত ভিটার একটি অংশ জোরপূর্বক দখল করে নেয়।
এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা মা ও ছেলে ইমরানকে মারধর করে। শুধু তাই নই বসতভিটা থেকে অন্যত্রে পালিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে। উপায় না দেখে অসহায় পরিবার সন্ত্রাসীদের কবল থেকে বাঁচানোর জন্য জরুরি বিশেষ সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে উখিয়া থানার পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী মোবারেকার স্বামী ফরিদ আলম গতবছর সড়ক দুর্ঘটনায় মারা যান। ৩ জন সন্তান নিয়ে একমাত্র বসত ভিটায় জরাজীর্ণ একটি মাটির ঘরে তারা বসবাস করে আসতেছে। মোবারেখার স্বামী মৃত্যুর আগে অসুস্থজনিত কারণে টাকার প্রয়োজন হলে একই এলাকার নুরুল আলমকে অলিখিত স্টাম্পম দিয়ে বসতভিটা বন্ধক দেয় । বন্ধক দেওয়া এই অলিখিত স্ট্যাম্পকে নুরল আলম সুকৌশলে বিক্রির চুক্তিপত্র বানিয়ে রাতের আঁধারে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জোরপূর্বক জায়গাটি জবরদখল করে নেন।
মৃত ফরিদুল আলমের ছেলে উকিল আহমদ বলেন, এই বসতভিটা ছাড়া আমাদের আর কোন জায়গা নেই। এটিই আমাদের শেষ সম্বল। আমাদেরকে ঘর থেকে উচ্ছেদ সহ জোরপূর্বভাবে জায়গাটি জবর দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। শুধু তাই নই অন্যত্র চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। তিনি জানান, আমরা নুরুল আলমকে জায়গা বিক্রি করি নাই। অলিখিত স্ট্যাম্পের বিনিময় জায়গা বন্ধক দিয়ে টাকা নিয়েছিলাম এটিই সত্য। বর্তমানে আমরা টাকা ফেরত দেয়ার জন্য বার বার চেষ্টা করলেও টাকা গ্রহণ করছে না।
বিধবা মোবারেকা বেগম সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে বলেন, আমরা জায়গা বিক্রি করেনি। অলিখিত স্ট্যাম্পের বিনিময়ে জায়গা বন্ধক দিয়ে যে টাকা নিয়েছিলাম তা ফেরত দিতে সব সময় প্রস্তুত। কিন্তু আমাদের প্রতিবেশী প্রভাবশালী নূরুল আলম বসতভিটাটি হাতিয়ে নিতে উক্ত অলিখিত স্ট্যাম্পকে বিক্রি চুক্তির রশিদ পত্র হিসাবে লিখিয়ে নেন। এটি দেখিয়ে আমাদেরকে অন্যত্র চলে যাওয়ার জন্য হাকা বকা ও হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। বলতে গেলে আমরা বর্তমানে অসহায় হিসেবে বসবাস করতেছি।
ছেলে ইমরান জানান, প্রভাবশালীরা আমাদের দরিদ্রতার সুযোগে এক মাত্র পিএফ জায়গার বসত ভিটাটি ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জবর দখল শুরু করেছে। আমাদের পরিবারকে উচ্ছেদ করা হলে, খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নেই।
হাওলাতি টাকা গ্রহন, জায়গা বন্ধকীর অলিখিত স্ট্যাম্প ফেতর সহ জোরপূর্বক ভাবে জবরদখল করে নেওয়া বসত ভিটা প্রভাবশালীদের কবল থেকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেছে অসহায় পরিবার।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন, অন্যায়ভাবে কারো জমি জবরদখল করার ক্ষমতা নেই। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের