নরসিংদীতে বিশ্ব ডিম দিবস পালিত
নরসিংদীতে শুক্রবার (১১ অক্টোবর) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- ' ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে মুক্তি'।
নরসিংদীতে এই দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সকাল ১০ টায় শহরে র্যালি প্রদর্শিত হয়। র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচক হিসেবে ছিলেন, জেলা প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মাহবুবুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো: আবু হানিফ, ট্রেইনিং কর্মকর্তা ডা. মারুফ রিজভী তালুকদার প্রমুখ। এতে উপস্থিত ছিলেন - নরসিংদীর বিভিন্ন এলাকার খামারি, ওষুধ কোম্পানির প্রতিনিধি, ওষুধ বিক্রেতা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার