ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১:৮

মাগুরার শালিখায় আলম মিয়া (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। শনিবার শালিখা থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শুক্রবার গভীর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশ ধারণকালে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন গাজী সঙ্গীও ফোর্স শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ২০১২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কুমিল্লা জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত আলম মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম স্যারের নির্দেশনায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে আমাদের অভিযান চলমান তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে আলম মিয়া নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আমাদের পুলিশের একটি চৌকস দল গ্রেফতার করেছে এবং আজ শনিবার আসামীকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা