ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় বিশেষ টাস্কফোর্সের অভিযান, ৭ প্রতিষ্ঠানে জরিমানা


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১:৫২

বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্সের নওগাঁর আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ের বাজার, নওগাঁর সিও অফিস বাজারে এই টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজীব মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে ১,৩০০/- টাকা  অর্থদন্ড আরোপ ও আদায় করেন।একই সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্স কমিটির  সদস্য সচিব রুবেল আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে ৪,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

টাস্কফোর্স অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলম ও নওগাঁ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।এছাড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি ও জেলা কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে ক্যাব, নওগাঁ'র সভাপতি আজাদুল ইসলাম ও ০২ জন ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এসময় মুক্তির মোড় সাহেব বাজারে চাউল, মুরগি ও মাংস, মাছ বাজার, সবজি বাজার ও ডিমের বাজারে তদারকি করা হয়।এছাড়া ইউএনও অফিসের সামনের বাজারে মুরগি, ডিম সহ  অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মনিটরিং করা হয়।মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রি করায় সর্বমোট ০৭ টি প্রতিষ্ঠানকে ৫,৮০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

টাস্কফোর্স অভিযান চলাকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়