দূর্গা পূজার কথা ভেবে মাহফিল স্থগিত করলেন আয়োজকরা
নওগাঁর পত্নীতলায় দূর্গা পূজার কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত তাফসিরুল কোরআন মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নজিপুর সরকারি কলেজ মাঠে এই মাহফিল হবার কথা ছিলো। পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান ও মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি এনায়েতুর রহমান বলেন, স্থানীয় ‘দারুল নাজাত হিফজুল কোরআন মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠান এই মাহফিলের আয়োজন করেছিল। যেখানে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম বিন সাঈদীর প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেবার কথা ছিলো। কিন্তু মাঠের অদূরেই একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেই কারণেই মাদরাসা কতৃপক্ষ তাদের আয়োজন স্থগিত করেছেন।
ওসি বলেন, এই মাহফিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই প্রচারণা চালাচ্ছিলেন আয়োজকরা। তবে মন্দির ও মাহফিলের মাইকের উচ্চ শব্দে উভয়েরই সমস্যা হতে পারে। যার কারণেই এটি আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি প্রধান বক্তাও আজকে আসতে অপারগতা জানিয়েছেন বলেও শুনেছেন তিনি।
এ বিষয়ে মাহফিল আয়োজক কমিটির সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ মুসা জানান, মাহফিলের বিষয়টি বহু মানুষ জানতেন। তবে আপাতত আইনশৃঙখলার কথা ভেবে স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ জানানো হবে।
তবে এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করে পত্নীতলা মন্দীর কমিটির সভাপতি গৌতম বলেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এই মাহফিল বন্ধে কেউ দাবি জানায়নি।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার