ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ে হাউজিং ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি  


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৫:৩৮

রাজধানীর মোহাম্মদপুরে আবু কোম্পানির বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় এলাকায় গত রাতে আবু কোম্পানির বাড়িতে লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান ১২ অক্টোবর গভীর রাত ৩ টার সময় সেনাবাহিনী এবং র‍্যাবের পরিচয় দিয়ে বাসায় ঢুকে সর্বত্র লুটপাট করে নিয়ে গেছে ডাকাত দলরা।

স্বর্ণঅলংকার ৮৫ ভরি নগদ ক্যাশ টাকা ৭৫ লক্ষ্য ৫০ হাজার টাকা বাসা থেকে লুট করে নিয়ে যায় ডাকাতরা। এদিন রাত ৩ টার দিকে ৩ থেকে ৪টি হায়েস মাইক্রোবাস গাড়িতে করে ৪০ থেকে ৫০ জন লোক সেনাবাহিনীর পোশাক পরা ওই বাসার সামনে আসে। বাসার ভিতরে ২০ থেকে ২৫ জন ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বত্র লুটপাট করে নিয়ে যায়। প্রথমে তারা জানায় এই বাসায় অস্ত্র রয়েছে এই বলে বাসায় ঢুকে সর্বত্র লুট করে।

 

হাউজিং কোম্পানির মালিক মোঃ আবু বক্কর (আবু কোম্পানি) বলেন, শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় আমার বাসায় একদল লোক র‍্যাব এবং সেনাবাহিনী পরিচয় দিয়ে ঢুকে, তারা প্রথমে ঢুকেই বলে তোদের বাসায় অস্ত্র রয়েছে? তখন আবু বক্কর বলেন, আমার অস্ত্র থানায় জমা দেওয়া রয়েছে। কিন্তু তারপর তারা বাসা চেকিং করার কথা বলে বাসায় ঢুকে আমাদের জিম্মি করে বাসার সর্বত্র লুটপাট করে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, রাত ৩ টায় ঢুকে ৪ টা পর্যন্ত লুটপাট করে। এসময় স্বর্ণ নিয়ে যায় ৮৫ ভরি নগদ টাকা ছিলো ৭০ লাখ পঞ্চাশ হাজার এই সব টাকা নিয়ে চলে যায় ডাকাতরা। আমরা ভয়ে কিছু বলিনি তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রাণের ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। ডাকাতি হওয়া বাসার সামনেই নূর বিরিয়ানী হাউজে তারা বিরিয়ানীও খেয়েছে যার ভিডিও ফুটেজ রয়েছে।

একটি ভিডিও ফুটেজ দেখা যায় সেনাবাহিনী এবং র‍্যাবের পোশাক পরা সশস্ত্র বাহিনীর মতো এই বাসায় প্রবেশ করে, বাসার ভিতর দিয়ে আবু কোম্পানির অফিসেও প্রবেশ করছে তারা। বাসার ৩টি আলমারি ভেঙে এবং অফিসে সুরক্ষিত আসবাবপত্র ভেঙ্গে টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিজেদের আনা গাড়িতে করে চলে যায়। 

এবিষয়ে মোহাম্মদপুর এলাকার একাধিক আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করেছে ঘটনা স্থান মোহাম্মদপুর। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। 

জামিল আহমেদ / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়