শান্তিগঞ্জে সমাজসেবার ফিল্ড সুপারভাইজার হেলাল আর নেই, দাফন সম্পন্ন
শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের ছোট ভাই হেলালুজ্জামান(৫৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় তাহার নিজ বাস ভবন উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন।
পরদিন শনিবার সকাল ১১ ঘটিকার সময় জয়কলস মাদ্রাসার সামনে নামাজে জানাজা শেষে জয়কলস্থ পারিবারিক কবর স্থানে তাহার মরদেহ দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি মো: ফারুক আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, মহির উদ্দিন, উপজেলা জামাায়াতের আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারী মাস্টার দিলোওয়ার হোসেন, সহ সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, মানব সম্পাদ বিষয়ক সম্পাদক কাজী নুরুল হক, জামায়াত নেতা জামিল আল হাসান,মাছুম আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ছঈদ,সিনিয়র সহ সভাপতি সামিউল কবির, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক জনতা।
এদিকে হেলালুজ্জামানের আকস্মিক মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, জেলা বিএনপির সহ সভাপতি মো: ফারুক আহমদ, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, আনছার উদ্দিন, শাহজালাল মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এনামুল কবীর, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ছঈদ সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
T.A.S / T.A.S
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার