ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে : আফরোজা খান রিতা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১০:৩৮

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, মানিকগঞ্জে গত দুদিন ধরে বিভিন্ন পূজামণ্ডপে গিয়েছি, তারা জানিয়েছেন শান্তিপূর্ণভাবে পূজা করছেন। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। সেই জনগণের কাছে আমরা এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের কাছে এসেছি। উনি নির্দেশ দিয়েছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা পূজাপালন করতে পারছেন কিনা, তার খোঁজখবর নিতে। আপনারা শান্তিতে পূজা করছেন। আমাদের দলের নেতাকর্মী আপনাদের নিরাপত্তায় কাজ করছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীলিপ রায়ের সঞ্চালনায় হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া বাজার মণ্ডপ, লেছড়াগঞ্জ বাজার পূজামণ্ডপ পরিদর্শন ও মল্ডপে নগদ অর্থ  বিতরণ শেষে এক সভায় এসব মন্তব্য করেছেন তিনি । 

এর আগে তিনে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজার মণ্ডপ, বলড়া মণ্ডপ, হরিরামপুর উপজেলা চত্বর মণ্ডপ, যাত্রাপুর নেপাল হালদারবাড়ি মণ্ডপ, রতন ডাক্তারের বাড়ি মণ্ডপ, ঝিটকা বাসুদেবপুর সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডে পরিদর্শন শেষে পূজার উপহার নগদ অর্থ বিতরণ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময়  মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আাজাদ হোসেন খান ও আব্দুল বাতেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা, হাজী ওবায়দুর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাব হোসেন, সোহেল রানা বাবু, সবুজ আল গিফারি, শাকিল মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিল্টু দত্ত বিভিন্ন পূজামণ্ডপ ঘুরিয়ে দেখান এবং বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন।

জামান / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা