পদ্মায় অভিযান, ২০ হাজার মিটার জাল জব্দসহ আটক ৫
মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরের প্রথম দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার ট্রলার থেকে ৪টি ব্যাটারি, ২টি কন্ট্রোলার, ২০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টা থেকে রবিবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের প্রথম দিনেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মান দীতে অভিযান পরিচালনা করে। এ সময় অসাধু ৫ জেলেসহ জাল, ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, প্রথম অভিযান শনিবার রাত ১২টা থেকে রবিবা ভোর পর্যন্ত পরিচালনা হয়েছে। জেলেদের আটকসহ জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য কঠোর অভিযান চলমান থাকবে।
জামান / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ