ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিএনপি : এরশাদ উল্লাহ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১১:৩৯

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন বেশি হয়েছে। আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোটব্যাংক মনে করে। আবার দুর্গাপূজার সময় তারাই হিন্দুদের প্রতিমা ভাংচুর করে। অথচ বিএনপি সব সময় সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে, তারা হিন্দু ধর্মাবলম্বীদের জায়গাজমি দখল করেছে। বিএনপি সংখ্যালঘুতত্ত্বে বিশ্বাস করে না। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা আছে, যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করতে পারেনি। 

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পাথরঘাটা ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শু‌ভেচ্ছা বি‌নিময় ও পূজামণ্ডপ পরিদর্শনকা‌লে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন। এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং সবার কল্যাণ কামনা করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দেবী দুর্গার আরাধনা করা হয় শক্তির জন্য। অসুরের যে শক্তি তাকে বদ করবার জন্য। অন্যায়, অত্যাচার, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এই উপাসনা। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দেবী দুর্গার আরাধনা। এটা বাংলাদেশের সার্বজনীন পূজা। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন- বিএনপি নেতা জাফর আহমেদ, মো. হাসান, আবু তালেব, আব্দুল হামিদ, আশরাফুল ইসলাম মামুন, মো. শাহেদ, আবুল কালাম, জসীম উদ্দীন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুব্রত আইচ, ইফতেখার ইকবাল নাদিম, মো. নাদিম, শাহ আলম, প্রিন্স মারুফ, মো. রিয়াজ, মো. রুবেল, মো. মানিক, মো. রনি, আব্দুল আহাদ খান শাকিল, ঋত্বিক, রাকিব, সাব্বির, রোহিত, ইমন, কাশ্মীর, বাপ্পি দাস, বিক্রম দাস, গোপাল দাস, সুরঞ্জন দাস, মতিলাল দাস, অমল দাস, লিটন দাস প্রমুখ।

জামান / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান