আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী মো. ফারুক মিয়ার পরিচালনায় র্যালিটি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, অফিস সহকারী সৌরভ রায় পার্থ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত