ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:২৩

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান, দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন,  জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমেদ প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস