কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গাজীটুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারকার প্রতিপাদ্য ‘আগামী প্রজন্মকে সক্ষক করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিশেষ বিশেষ সড়ক পদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউসুফ হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, বিআরডিবি অফিসার লিটন আহম্মেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ারসার্ভিসের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতির ফলে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আমরা জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঝুঁকিতে রয়েছি জানিয়ে তিনি বলেন, ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিণের প্রয়োজন।
এমএসএম / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ