পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আঁখি বিনতে রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার এসআই সাদিকুজ্জামান, ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ খান, প্রেসক্লাব পূর্বধলার সভাপতি এসএম ওয়াদুদ।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জয়েন আলী, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, আজকের আরবানের উপজেলা প্রতিনিধি নাহিদ আলম, ভোরের সময়ের উপজেলা প্রতিনিধি শাহিন খন্দকারসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্যোগ দুই প্রকার- মানবসৃষ্ট, প্রাকৃতিকসৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং যে কোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে অবাধে বৃক্ষনিধন বন্ধ করে বেশি করে গাছ লাগাতে হবে। অপরিকল্পিতভাবে রাস্তার পাশে পুকুর খনন, নদীর অবৈধ বাঁধ অপসারণ ও নদী থেকে মাটি উত্তোলন নিরসন, পাহাড় কেটে মাটি না নেয়া; এ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাকেই সচেতন থাকবে হবে।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ