ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে পর্যটকদের মাঝে সুপেয় পানি ও চকোলেট বিতরণ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:২৫

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের পাশে সুপেয় পানি ও বাচ্চাদের জন্য চকোলেট নিয়ে পাশে দাঁড়িয়েছেন কুয়াকাটা পৌর বিএনপি। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সমুদ্র সৈকত ট্যুরিস্ট পুলিশ বক্সসংলগ্ন পাঁচ শতাধিক পর্যটক নারী-পুরুষদের হাতে সুপেয় পানি এবং ছোট শিশুদের হাতে চকোলেট তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ জোনোর ইনচার্জ আব্দুল খালেক, পৌর যুবদলের সাধরণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দীক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার শেখ, ইন্সপেক্টর মো. শাহ জালাল, ট্রাফিক সদস্য, বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক শামীম হোসাইন বলেন, এটি একটি ভালো উদ্যোগ। বিএনপির এ জনসেবামূলক কাজ দলকে আরো গতিশীল করবে, পর্যটকসেবার মান উন্নত করবে। কুয়াকাটায় আগত মেহমানদের (আমাদের) সুপেয় পানি দিয়ে তৃষ্ণা মিটিয়েছেন, ওনাদের ধন্যবাদ জানাই। পরিবারের সাথে ঘুরতে আসা শিশু নিরব আহমেমের প্রতিক্রিয়া- আমাকে এখানকার আঙ্কেলরা চকোলেট দিয়েছেন। খুব ভালো লেগেছে। 

ফরিদপুর থেকে আসা নারী পর্যটক সীমা আক্তার বলেন, কুয়াকাটা বিএনপির এই মহান উদ্যোগের বিষয়টি আমার ভালো লেগেছে। বেশ গরম পড়ছে। এই গরমে তারা সুপেয় পানি বিতরণ করছেন, এটা খুবই প্রশংশনীয় কাজ।

পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দীক বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্য আমাদের এ সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক জানান, অনেক গরম পড়ছে। অনেক পর্যটক এখন কুয়াকাটায় অবস্থান করছেন। ওনারা আমাদের মেহমান। তাই আমাদের সামান্য উপহার পানি ও চকোলেট তাদের হাতে পৌঁছে দিয়েছি।

সিনিয়র সহ-সভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় কুয়াকাটাকে আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই সেবামূলক কাজগুলো অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে আমাদের সাংগঠনিক কাজগুলোর মধ্যে পর্যটকদের সেবামূলক কাজ আমরা অব্যাহত রাখব।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি জানান, পানির অপর নাম জীবন। এই সুপেয় পানি উপহার হিসেবে পর্যটকদের মাঝে পৌঁছে দিয়েছি।

এমএসএম / জামান

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার