চিহ্নিত প্রতারক মাসুম বিল্লাল ফারদিন আটক
চিহ্নিত প্রতারক মাসুম বিল্লাল ফারদিনকে উত্তরা পশ্চিম থানাধীন ৫নং সেক্টর এলাকা থেকে গতকাল আটক করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের হালিম কুটির মুক্তার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। ভূক্তভূগীর এজাহারের প্রেক্ষিতে মাসুম বিল্লাল ফারদিনকে এর বিরুদ্ধে ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা জানায়, মাসুম বিল্লাল ফারদিন সংগীত শিল্পী, অভিনেতা, রাজনৈতিক দলের নেতা, ডেভলপার কোম্পানীর ডিরেক্টর, ট্যুরিজম কোম্পানীর ডিরেক্টর, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক, বিপিএল ক্রিকেট টিমের ব্রান্ড অ্যাম্বাসেডর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার ফাঁদ পেতে অসংখ্য মানুষকে সর্বশান্ত করেছেন।
টেলিভিশনের টক শোতে উপস্থিতি ও জনপ্রিয় তারকাদের সাথে ছবি তুলে তা প্রচার করে নারীদের ফাঁদে ফেলতেন। গত বছরে মাসুম বিল্লাল ফারদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার হন। জামিনে মুক্ত হয়ে সে আবার একই ধরনের অপরাধে জড়িত হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ১। নওগাঁ জেলার নওগাঁ সদর থানার মামলা নং-২৬, তারিখ- ১৭ মার্চ, ২০১৩, ধারা- ১৭০ / ৪২০ / ৪০৬ পেনাল কোড-১৮৬০, ২। ডিএমপি এর কলাবাগান থানার মামলা নং-২, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২৩; ধারা- ২৩/২৪/২৫/৩০/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, ৩। ডিএমপি এর হাজারীবাগ থানার সিআর মামলা নং-১৪০/২০২২, ৪। রংপুর এর কোতয়ালী থানার, সিআর মামলা নং-৯০/২০১৭, ৫। রংপুর এর কোতয়ালী থানার, সিআর মামলা নং-১৮৪/২০১৭ গতকাল খাদিজা ইসলাম রীম (৩০) নামের এক ভুক্তভূগীর অভিযোগে মাসুম বিল্লাল ফারদিনকে উত্তরা পশ্চিম থানাধীন ৫নং সেক্টর এলাকা থেকে আটক করা হয়। ভূক্তভূগীর এজাহারের প্রেক্ষিতে মাসুম বিল্লাল ফারদিনকে এর বিরুদ্ধে ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার মামলা নং-১৯, তারিখ- ১২/১০/২০২৪; ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) রুজু পূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা