ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ২৫ ডেঙ্গু রোগী শনাক্ত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৪:৫৬

নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রবিবার (১৩ অক্টোবর) বিকালে নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৭। নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি।

এদিকে, সরকারি হাসপাতালে নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন। ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২১। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৭। নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন ডেঙ্গু রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১ জন। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৪১৩ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।

এমএসএম / জামান

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার