পাহাড়ে বিভেদ ভুলে সকল সম্প্রসাদায়ের মেলবন্ধনে মিলেমিশে চলার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
খাগড়াছড়িতে দুর্গা বিসর্জনে ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, এই উৎসব আমাদের সকলের। পাহাড়ে সকল সম্প্রসাদায়ের মেলবন্ধনে বসবাস করতে হবে। সব ধরনের বিভেদ ভুলে সকলকে মিলেমিশে চলার আহ্বান জানান তিনি। রবিবার (১৩ অক্টোবর) বিকালে খাগড়াছড়ি জেলা সদরের নিচের বাজার এলাকায় বিজয়া দশমী শেষে দুর্গা বিসর্জনকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি সকলের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপি সরকারের সময়ের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। একই সাথে আবার ক্ষমতায় এলে জনগণের চাহিদার ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে উন্নয়ন করার কথা জানান তিনি।
খাগড়াছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ।
পরে চেঙ্গি নদীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে সনাতন ধর্মাবলম্বী কিশোর-কিশোরী থেকে নানা বয়সীরা অংশ নেন।
এতে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু সম্প্রদায়ের নেতা) বলেন, সকলে মিলেমিশে শান্তিপূর্ণ বসবাসের বিকল্প নেই। নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার কথা তুলে ধরে ধন্যবাদ জানান। বিসর্জন অনুষ্ঠানে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
অপরদিকে গুইমারা উপজেলার ৩টি গুইমারা দার্জিলিং টিলা, ডাক্তার টিলা ও সিন্দুকছড়ি পূজামণ্ডপের প্রতিমা বিভিন্ন উৎসব-উদ্দীপনার মধ্যদিয়ে বিসর্জন দেয়া হয়েছে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন