নরসিংদীতে বৈদ্যুতিক শকে মাছ শিকারির মৃত্যু
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় মনির মিয়া (২০) নামে এক মাছ শিকারির মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে। মনির মিয়া চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা দুজন তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে তাকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।
T.A.S / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ