কিশোর গ্যাংয়ের হামলার শিকার রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে
শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুবারের ইউপি সদস্য ও রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজীর ছেলে মো. সজীব কাজীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়ে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি সজীব কাজী। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে আড্ডা দেয়ার সময় হঠাৎই আক্রমণের শিকার হন সজীব কাজী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার করতেই সুবচনীর ভয়ংকর কিশোর গ্যাং ‘র গ্রুপ’-এর সদস্যরা এ হামলা চালায়। সুবচনী অঞ্চলের আতঙ্কের আরেক নাম এই ‘র গ্রুপ’। মাদক থেকে শুরু করে ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড, বেপরোয়া হয়ে ওঠা এই গ্যাংয়ের অসাধ্য নয় যেন কিছুই। এমনকি প্রক্যাশ্যে এদের নাম নিতেও ভয় পায় এলাকাবাসী।
আওয়ামী শাসনামলে বারবার লাঞ্ছিত হওয়ার পরও বিএনপির রাজনীতি থেকে পিছু হটেননি আলী আজগর কাজী। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এভাবে তার সন্তানকে আহত হতে দেখায় বিস্মিত এলাকাবাসী।
এ বিষয়ে ভুক্তভোগীদের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কিশোর গ্যাং উচ্ছেদ না হলে জনজীবন চরম আতঙ্কে থাকবে বলে জানান অনেকে।
T.A.S / জামান
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা