জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের সভাপতি নাহিদ, সম্পাদক সজিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাহিদ সরোয়ার সোহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী সজিব হাসান। সোমবার (১৪ অক্টোবর) উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে তানভির ফয়সাল, পারভেজ হাসান, সুরাইয়া বাবলি, লতিকা লতা; যুগ্ম-সম্পাদক সম্পাদক হিসেবে সজিব, জিন্নাতুল, তাপস, লিজা, মাহাবুব, আরাফাত, নয়ন; অর্থ সম্পাদক লালচাঁদ, দপ্তর সম্পাদক রিদওয়ান, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ কমিটিতে পদ পেয়েছেন
নবনির্বাচিত সভাপতি নাহিদ সরোয়ার সোহান বলেন, ‘এসো মিলি চুয়াডাঙ্গাবাসী মাথাভাঙ্গার স্রোতে ভাসি’- স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ যেন আরও দৃঢ় হয়, সে বিষয়ে আমারা সচেষ্ট থাকব।
সাধারণ সম্পাদক সজিব হাসান বলেন, চুয়াডাঙ্গা থেকে আমরা প্রায় ৩০০ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমরা সবাই সংগঠনের সার্বিক কল্যাণে কাজ করব।
সংগঠনি প্রতি বছর শিক্ষার্থীদের ভর্তি ডেস্ক, নবীনবরণ, ইফতার মাহফিল, বৃত্তি প্রদান ও বিভিন্ন ভ্রমণের আয়োজন করে থাকে।
T.A.S / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য