পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির লীলাভূমি পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে ‘ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাবনা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খোন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক বাবু, যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাসুদ রানা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার