ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিজিবির যামিনীপাড়া জোন কর্তৃক দুস্থ-অসহায়দের অনুদান প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৩:৫৫

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বিজিবির যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) যামিনীপাড়া জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির (পিএসসি) শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী অনুদান প্রদান করেন।

জোনের আওতাধীন দুস্থ ও অসহায় সালমা বেগম, পিতা-আব্দুল মান্নান, গ্রাম-রাইটার হুজুরপাড়া, ডাকঘর-তবলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে জোন থেকে তিন বান ঢেউটিন অনুদান দেয়া হয়। দায়িত্বপূর্ণ এলাকার মো. খোরশেদ আলম, পিতা-মো. আছমত আলী, গ্রাম-আচালং মৌজা, ডাকঘর-তাইন্দং; প্রতিবন্ধী হাফেজ মো. জাফর আলী, পিতা-আবুল হোছন, গ্রাম-বটতলী, ডাকঘর-নয়াপাড়া; মো. শাহজাহান আলী (আনসার-ভিডিপি), পিতা-মুসলিম মিয়া, গ্রাম-ইদ্রিস মিয়াপাড়া, ডাকঘর-তবলছড়ি; সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জোন থেকে ঘর মেরামতের জন্য ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

দায়িত্বপূর্ণ এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপে (ডাকবাংলা জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারিপাড়া হরিমন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দুর্গামন্দির) ৩০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এছাড়াও সেংগারা টিলা সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের ফ্লোর সংস্কার বাবদ ১৫ হাজার টাকা নগদ প্রদানসহ চারজন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং সাতজন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৪০ হাজার ৫০০ টাকা নগদ প্রদান করা হয়। যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়। 

প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ৬টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ কর হয়। মোট ১ লাখ ৭৩ হাজার ৭০০ টাকার অনুদান প্রদান করা হয় এবং সর্বমোট সুবিধাভোগীর সংখ্যা ১ হাজার ২৬৮ জন (পাহাড়ি ৬২৮ এবং বাঙালি ৬৪০ জন)।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত