ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ৪:৬

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, সারাদেশে হাসপাতালসমূহে জনবল সংকট রয়েছে। শিগগিরই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে। রোববার (২৯ ‍আগস্ট) দুপুরে কুড়িগ্রামে জেলার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন ও সিভিল সার্জন অফিসে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে না। এ বিষয় নিয়ে আন্তর্জাতিক যে রাজনীতি তার ওপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে দেশের সকলকে টিকার আওতায় আনব।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি সমূলে উৎপাটনের ঘোষণা দিয়ে বলেন, এগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে তিনি সকালে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স পরিদর্শন করেন। এ সময় রংপুর (মহাখালী) স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মিজানুর রহমান, রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোতাহারুল ইসলাম, ঢাকাস্থ পরিচালক ডা. নাজমুল ইসলাম, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড‍া. শহিদুল্লাহ লিংকন, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা