ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:২

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবির, পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু জাফর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে জনপ্রতিনিধি, বিবাহ রেজিস্ট্রার ও প্রশাসনকে সোচ্চার হতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মায়েদের সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। মাদক সমাজকে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, যুবসমাজকে রক্ষা করতে মাদককে রুখতে হবে। বাল্যবিবাহ ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তারা।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ