সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান
পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার পাশাপাশি সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ-৭২৩১ লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফার (পিএসসি, জি) উপস্থিতিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা করা হয়েছে।
এ সময় বিভিন্ন মাদ্রাসায় মোট ৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১২টি কোরআন শরিফ, একজন বাঙালি ছাত্রকে ঘড়ি ও ক্যালকুলেটর প্রদান, গুইমারা সরকারি কলেজে একটি সিসি ক্যামেরা প্রদান, একাদশ শ্রেণির দুই শিক্ষর্থীকে বই প্রদান, বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান, একজন মহিলাকে সেলাই মেশিন প্রদান, চিকিৎসার জন্য অর্থ প্রদানসহ সিন্দুকছড়ি বাজার মানব কল্যাণ রূপান্তর ক্লাবকে ক্রীড়াসামগ্রী জার্সি এবং দুটি ফুটবল প্রদান করা হয়। এ সময় ৪ পাহাড়ি ৬ বাঙালি এবং ৮ প্রতিষ্ঠানসহ অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ বাবদ ৫০ হাজার ৮৭০ টাকা প্রদান করা হয়।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন