ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:৪৮

পটুয়াখালীর বাউফলে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী। আহতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় সোমবার (১৪ অক্টোবর) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাকিল হাওলাদার (২৫) ধানদী গ্রামের রফিক হাওলাদারের ছেলে। তার স্ত্রী সাথী আক্তার (২২) একই ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের ইউনুস হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে পাবনা জেলার ইশ্বরদী পৌরসভার রশিদ শেখের ছেলে রাসেল রানার স্ত্রী সাথী আক্তারকে ভাগিয়ে এনে গোপনে দীর্ঘ প্রায় ৮ মাস বিবাহ ছাড়া একই ঘরে গোপনে বসবাস করে আসছিলেন শাকিল হাওলাদার। ঘটনাটি জানাজানি হলে তিন মাস আগে স্থানীয় কাজীর মাধ্যমে মেয়ের অভিভাবক ছাড়াই বিয়ে করান শাকিলের স্বজনরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন বলেন, বিয়ের পর থেকে স্ত্রী বাপের বাড়ি থেকে কিছু আনতে পারেনি বলে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময় মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে কয়েক দফায় স্থানীয়রা শালিস বৈঠকও করেছেন। ঘটনার দিন রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয় এবং স্বামী শাকিল স্ত্রী সাথীকে বেধড়ক মারধর করেন। স্ত্রীকে তালাক দেবেন বলেও বারবার হুমকি দেন। ওই ঘটনায় ক্ষীপ্ত হয়ে রবিবার সকাল ৭টার দিকে ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন সাথী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে আহত শাকিল সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর স্ত্রী পালিয়ে যাওয়ায় স্ত্রীরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার যুথি জানান, ধারালো ছুরি অথবা চাকু দিয়ে গোপনাঙ্গ কাটা হয়েছে। পুরোপুরি কেটে বিচ্ছিন্ন হয়নি, ৭০ শতাংশ কেটেছে। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা