ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ফরিদগঞ্জে ১৮৮ কেজি ইলিশ জব্দ, অর্থদণ্ড


আবদুস সোবহান লিটন, আমতলী photo আবদুস সোবহান লিটন, আমতলী
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:৫৩

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিন থেকেই চাঁদপুর জেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু নদীতেই নয়, সড়কপথে বা বাজারে অসাধু উপায়ে ইলিশ মাছ বিক্রি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ অক্টোবর) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাজারে অসাধু উপায়ে ইলিশ বিক্রির অপরাধে তিন মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজের সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান। তিনি গণমাধ্যমকে জানান, রবিবার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে তিন মাছ বিক্রেতাকে ইলিশ বিক্রয়রত অবস্থায় হাতেনাতে ধরার পরসেখানে মোবাইলকোর্ট পরিচালিত হয়। মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে নিষিদ্ধ সময়ে তাদের ইলিশ বিক্রয়ে পুনরায় পাওয়া গেলে কারাদণ্ড আরোপের শর্তে মুচলেকা নেয়া হয়।

তিনি আরো জানান, জব্দকৃত প্রায় ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের কেরোয়ার রাওযাতুল কুরান মাদ্রাসা, কাছিয়াড়ার কারীমিয়া আহম্মদিয়া কেরাতুল কোরান মাদ্রাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারের এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকারসহ থানা পুলিশের একটি চৌকস দল, ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শাহীনুর আক্তার, মো. রেদোয়ান খানসহ রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক