ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের পদ্মা থেকে ৬০ হাজার মিটার জাল জব্দ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৫:৩

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় ৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়। এছাড়াও জেলেদের জালে আটকে পড়া একটি মৃত শুশুক উদ্ধার করা হয়। রবিবার (১৩ অক্টোবর) ভোর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌ পুলিশ। 

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রবিবার ভোর থেকে রাত পর্যন্ত অভিযার চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া মাছ উদ্ধার করা হয় ৮ কেজি। এর আগের দিন রাতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিস। পরে ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রবিবার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত শুশুকটি আটকা পড়া অবস্থায় পায়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার