ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা কোনো ধর্মের মানুষ নয় : ধর্ম উপদেষ্টা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৬:৫

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশে যারা বিভেদ তৈরি করতে চায় এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা করে চায়, তারা কোনো ধর্মের মানুষ নয়। তারা ধার্মিক নয়, তারা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের আমাদের প্রতিহত করতে হবে। সোমবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় কামিল (তাফসির, হাদিস, ফিকহ ও আদব) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে আ'লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) অডিটরিয়ামে সবক প্রদান ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল ওদুদ আল কাদেরী ও সহকারী অধ্যাপক আলী আজগর।

মাদ্রাসার শিক্ষক প্রভাষক মাওলানা শফিউল আজমের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া এবং হাটহাজারীর মডেল থানার ওসি মো. হাবিবুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এদিকে, সবক প্রদান ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার প্রধান মুফাসসির গাজী শফিউল আলম নেজামী দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

T.A.S / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস