কুয়াকাটায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়েতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রাধন অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মো. মাঈনুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়েতে ইসলামী কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি আ. কাদির, ৫নং ওয়ার্ডের সভাপতি পল্লী চিকিৎসক আ. হালিম, শ্রমিক ফেডারেশনের মহিপুর থানা শাখার সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এ সময় পৌর জামায়াতের আমির বলেন, আমরা ৫ আগস্টের আগে কথা বলতে পারিনি। রাজনীতি করতে পারিনি। জেল-জুলুমের শিকার হয়েছি। ৫ আগস্টের পর বাকস্বাধীনতা ফিরে পেয়েছি আমরা। সাংবাদিকরাও আমাদের কথা লিখতে পারতেন না।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রসহ ইসলামিক বই বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটা প্রেসক্লাব সকল গণমানুষের প্রতিষ্ঠান। এখানে সবার জন্য সমান অধিকার, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর নয়। আমরা সংবাদকর্মীরা সবার। সমাজের অন্যায়-অবিচার ও অসহায় মানুষের পাশে থেকে সুনামের সাথে কুয়াকাটা প্রেসক্লাব কাজ করে যাচ্ছে।
T.A.S / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে