ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বিশ্বম্ভরপুরে পুলিশের সহযোগিতায় চলছে ভারতীয় পণ্যের চোরাই ব্যবসা


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১১:৩১

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি মো. কাউসার আলম যোগদানের পর আবারো শুরু হয়েছে ভারতীয় পণ্য চিনি, মাদক, বিড়ি, কসমেটিকস ও ফলের ব্যবসা।

জানা গেছে, সরকার পতনের পর ব্যাপকভাবে রদবদল হয়েছে সুনামগঞ্জ জেলার থানাগুলোতে। নতুন করে পুলিশ প্রশাসনে এই রদবদলের কারণ ছিল পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং অনিয়ম-দুর্নীতি বন্ধ করা। পুলিশ নিরলসভাবে নতুন স্বাধীন দেশে জনগণের ভরসাস্থল হিসেবে আস্থার জায়গা করে নেবে। কিন্তু রক্ষা করার পরিবর্তে পুলিশ যদি নিজেরাই চোরাকারবারিদের সাথে ব্যবসায় জড়িয়ে পড়ে সেখানে কিছুই করার থাকে না। কিছু অসাধু কর্মকর্তার কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হয়, সে চিন্তা মাথায় না রেখে নিজেদের পকেট ভারি করতে মরিয়া হয়ে ওঠেন অনেকেই, যার রুপরেখার প্রতিফলন এবার ঘটতে চলেছে বিশ্বম্ভরপুর থানায়।

জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাউসার আলম। তিনি যোগদানের তিন দিনের মাথায় ফের চালু হয়েছে ভারতীয় পণ্য চোরাকারবারিদের রমরমা ব্যবসা।

সরেজমিন দেখা যায়, চালবন পয়েন্টে বিশ্বম্ভরপুর পুলিশের চেকপোস্টে অবস্থানরত ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মাধ্যমে প্রতিটি চিনি, ভারতীয় মাদক, বিড়ি, কসমেটিকসসহ চোরাইপথে আসা প্রত্যেকটি ট্রাক চেক করে পাস দেয়া হয় মোটা অংকের টাকার বিনিময়ে। যেখানে অবৈধ মালামাল আটক করে থানায় নেয়ার কথা, সেখানে উল্টো পুলিশ মহড়ায় চোরাকারবারিদের সুযোগ করে নিরাপদে ব্যবসা করার পথ করে দিচ্ছে পুলিশ। এছাড়াও সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের মনোনীত লোকদের দিয়ে টাকা উত্তোলনের দৃশ্য দেখা যায় চালবন পয়েন্টে। 

শুধু তাই নয়, যেসব সাংবাদিক রাতে ওই সব রঙ্গলীলার দৃশ্য দেখেন, তাদেরও ম্যানেজ করা হয়। পুলিশ যেখানে ম্যানেজ হয় সেখানে গণমাধ্যমকর্মীরা বাধ্য হন ম্যানেজ হতে। কী আর করা। প্রশাসন যেখানে চোরাকারবারিদের ভারতীয় পণ্য ব্যবসায় সহযোগিতা করছে, সেখানে সাংবাদিকরাও অসহায় হয়ে পুলিশের সাথে তাল মিলিয়ে চলছেন। সব মিলিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চোরাই পণ্যের ব্যবসা ভালোই জমজমাট। এসব বিষয়ে কিছু বলতে গেলে অথবা বাধা দিতে গেলে সাংবাদিকদের পড়তে হয় মিথ্যা মামলা অথবা চোরাকারবারিদের হুমকির মুখে।

বর্তমান পুলিশ সুপার ওই সব চোরাকারবারির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছেন অপরাধ কর্মকাণ্ড। প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে ভারতীয় পণ্য চিনি, মাদক, বিড়িভর্তি ট্রাক চলাচল। চালবন পয়েন্ট, বিশ্বম্ভরপুর থানা পুলিশের চেকপোস্ট। আব্দুর জহুর সেতুর টোলপ্লাজার পাশে সদর থানা পুলিশের চেকপোস্ট, ডিবি পুলিশ মনোনীত ব্যক্তির উপস্থিতিতে চলছে এসব কর্মকাণ্ড। রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ভারতীয় চিনির ট্রাক চেক না করে কতটি ট্রাক যাচ্ছে সেগুলো গণনা করার দায়িত্ব পালন করছেন। কিন্তু ওই সব ভারতীয় পণ্যবাহী গাড়ি আটক করার কোনো ডিউটি পালন করছেন না তারা। মাঝেমধ্যে লোক দেখানো অভিযান হলেও বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ দেয়া হয় চোরাকারবারিদের।

পুলিশ সুপার যোগদানের পর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সুনামের সাথে এসেছেন এবং সুনাম অর্জন করে যাবেন। কিন্তু উনার ওই প্রতিশ্রুতি বিনষ্ট করে চলেছেন রাতে ডিউটিতে থাকা থানা পুলিশের কিছু সদস্য। পুলিশ সুপার গোপনে অনুসন্ধানের মাধ্যমে ওই সব চোরাকারবারি ও জড়িত অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন- এমনটাই আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের লোকেরা।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক