হাটহাজারীতে উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ
চট্টগ্রামের হাটহাজারীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) উপজেলা পরিষদের অর্থায়নে এ সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগমের সভাপতিত্বে এবং জেসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতির সভাপতি মো. লোকমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ওসমান, মহিলা মেম্বার বেবীসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে ১৮ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর